বর্তমান সময়ে ফোনের মার্কেটে প্রচুর প্রতিযোগিতা চলছে সেখানে সবাই সব ব্রান্ড চেষ্টা করতেছে ভালো ফোন মার্কেটে লঞ্চ করার | এই প্রতিযোগিতার মার্কেটে শুধুমাত্র ভালো স্পেসিফিকেশন দিলে হবে না. ফোন হতে হবে খুবই পাওয়ারফুল. ডিজাইন দেখতে হবে চোখে পড়ার মত. সুন্দর পারফরম্যান্স. এবং দামের দিকেও ইউজার ফ্রেন্ডলি হবে যাতে ইউজারের সামর্থের মধ্যেই কিনতে পারে Poco F8 Ultra ঠিক এমনই একটা ফোন | যেটা লঞ্চ এর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে টেক লাভারদের মাঝে ভারে আলোচনার জন্ম দিয়েছে |
Poco F Series মানে হচ্ছে পাওয়ারফুল একটা সিরিজ যা নিয়ে আমাদের কোন আলাদা কিছু বলতে হয় না আমরা সকলেই জানি এই সিরিজ ফোনগুলো খুবই পাওয়ারফুল হয় |পাওয়ারফুল চিপসের ইউজার ফ্রেন্ডলি বাজেট গেমিং ফোকাস ফিচার আরেকটা আলাদা ডিজাইনের জন্য প্রকো বেশ পরিচিত Ultra হচ্ছে F সিরিজের এমন একটা মডেল যেটা পারফরম্যান্স আর প্রিমিয়াম ফিচারের মিশেলে তৈরি।

Poco গ্লোবালি ২৬ নভেম্বর ২০২৫-এ F8 সিরিজ (Pro এবং Ultra) লঞ্চ করবে নিউজটা অফিসিয়াল টুইটার থেকে আমরা জানতে পারি রেফারেন্স লিংক । বাংলাদেশ মার্কেটে কবে আসতে পারে এইটা নিয়ে স্পষ্ট কোন তথ্য পুরোপুরি নেই যেহেতু গ্লোবালে লঞ্চ প্ল্যান করেছে সেহেতু বাংলাদেশেও খুব দ্রুতই চলে আসবে

| বিভাগ (Category) | স্পেসিফিকেশন (Specifications) |
|---|---|
| মডেল | Poco F8 Ultra |
| স্ট্যাটাস | গুজব / আসন্ন |
| নেটওয়ার্ক | GSM / HSPA / LTE / 5G |
| SIM কার্ড | ডুয়াল ন্যানো-SIM |
| দেহ | গ্লাস ফ্রন্ট, অ্যালুমিনিয়াম ফ্রেম, IP68 ধুলো-জল প্রতিরোধ |
| ডিসপ্লে | 6.78 ইঞ্চি LTPO AMOLED, 1-144Hz, 3500 nits পিক ব্রাইটনেস |
| রেজোলিউশন | 1200 × 2608 পিক্সেল |
| অপারেটিং সিস্টেম | Android 16 + HyperOS |
| চিপসেট | Snapdragon 8 Elite Gen 5 |
| CPU | অক্টা-কোর আর্কিটেকচার |
| GPU | Adreno 840 |
| RAM | 12GB / 16GB LPDDR5X |
| স্টোরেজ | 256GB / 512GB / 1TB (UFS) |
| মেমোরি কার্ড | নেই |
| রিয়ার ক্যামেরা | 50MP + 50MP + 50MP (Triple Camera) |
| সেলফি ক্যামেরা | 50MP |
| ভিডিও রেকর্ডিং | 8K (Rear) / 4K (Front) |
| ব্যাটারি | 7000 mAh |
| চার্জিং | 100W Fast Charging + 50W Wireless Charging |
| কানেক্টিভিটি | USB-C, NFC, Wi-Fi 7, Bluetooth 5.4 |
| সেন্সর | In-Display Ultrasonic Fingerprint, Face Unlock, Gyro, Proximity |
| রঙ | Black, Silver, Blue |
| মাপ ও ওজন | 163.3 × 77.8 × 7.9 mm, ওজন ~218g |
Poco F8 Ultra – সুবিধা কি?
চলুন জেনে না দেখ ভালো দিকগুলো কি কি Poco F8 Ultra
1.পাওয়ারফুল প্রসেসর : Snapdragon 8 Elite Gen 5 লেটেস্ট চিপসেট | যা গেমিং এর জন্য খুবই Power Full ভিডিও এডিট করতে খুব কম সময় লাগবে
2.সুপার ব্রাইট ও স্মুথ ডিসপ্লে: LTPO AMOLED + অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট মানে তুমি না চাইলে রিফ্রেশ রেট কমিয়ে ব্যাটারি বাঁচাতে পারবে, আবার গেম বা মিডিয়া দেখলে খুব স্মুথ অনুভব করবে। ব্রাইটনেস অনেক বেশি থাকায় বাইরের আলোতেও স্ক্রিন পড়তে সুবিধা হবে।
3.বিশাল ব্যাটারি: বিশাল ব্যাটারি যদি ৭,০০০ mAh সত্যি হয়, তাহলে ব্যাটারি ব্যাকআপ দারুণ হতে পারে — পুরো দিন ব্যবহার বা হেভি ইউজেও সমস্যা কম হবে।
4.ফাস্ট চার্জিং :100W চার্জিং থাকলে খুব দ্রুত চার্জ করা যাবে, যা একটা বড় প্লাস পয়েন্ট।
5.ক্যামেরা ক্ষমতা: তিনটি ৫০MP সেন্সর হতে পারে যা ছবি ও video উভয় দিকেই ভালো পারফরম্যান্স দিতে পারে (বিশেষ করে গভীরতা, আল্ট্রা-ওয়াইড এবং টেলিফটো ক্ষেত্রে)
6. Ip Rating: এখানে থাকবে IP68 যা জল ও ধুলা প্রতিরোধ করতে খুবই কার্যকরী
7.ফ্ল্যাগশিপ ভ্যালু:পারফরমেন্স ও ফিচারের দিক থেকে সম্ভাবনা করা যাচ্ছে ফ্লাগশিপ ক্লিয়ার হতে পারে দাম কিছুটা কম হলেও শক্তিশালী ফ্লাক্সিপ এর সাথে লড়াই করতে পারবে |
Poco F8 Ultra – অসুবিধা কি?
চলুন এখন জেনে নেই আমরা এখানে কি কি অসুবিধা হতে পারে আমাদের জন্য
1.ওজন বা বড় সাইজ হতে পারে: যদি ব্যাটারি সত্যিই ৭,০০০ mAh হয়, অর্থাৎ ব্যাটারি বড় হবে, তাহলে ফোন কিছুটা ভারী হতে পারে, যা দীর্ঘ সময় হাতে রাখা বা একহাত ব্যবহার করতে কষ্ট দিতে পারে।
2.চার্জার বা অ্যাক্সেসরির উপর নির্ভরতা: দ্রুত চার্জিং থাকলেও যদি হয় 100W চার্জার ইন-বক্স না আসে, তাহলে আলাদা চার্জার কিনতে হবে — যা অতিরিক্ত খরচ বাড়ায়।
3.হীটিং সমস্যা: শক্তিশালী চিপ ও দ্রুত চার্জিং মানে গেমিং বা ভারী ইউজ করার সময় ফোন গরম হতে পারে।
4.ওয়্যারলেস চার্জ / অন্যান্য ফিচার অনিশ্চয়তা: যদিও কিছু রিপোর্ট বলেছে ওয়্যারলেস চার্জ থাকতে পারে, সব রিপোর্ট একমত নয় — এবং যদি না থাকে, তাহলে ওয়্যারলেস চার্জিং পছন্দ কারীদের জন্য এটা এক সীমাবদ্ধতা।
5.দাম: ফ্ল্যাগশিপ-লেভেলের পারফরম্যান্স থাকলেও দাম হতে পারে তুলনামূলক উচ্চ — যারা “সাধারণ মিড-রেঞ্জ” ফোন চায় তাদের জন্য অতটা বাজেট-ফ্রেন্ডলি নাও হতে পারে।
Poco f8 ultra দাম কত?
Poco F8 Ultra–এর বাংলাদেশে আনুমানিক দাম প্রায় ৳ 75,000 গড় অনুমান করলে, ৳ ৬০–৭৫ হাজার হচ্ছে সম্ভাব্য দাম রেঞ্জ (ব্যারান্টি বা সরবরাহকারী অনুযায়ী ভ্যারিয়েশন হতে পারে)।
Poco F8 Ultra – কারা এই ফোনটা কিনবেন?
তুমি যদি একজন গেমার হয়ে থাকো এবং গেম খেলতে ভালোবাসো জীবন হেভি গ্রাফিক্স গেম পাবজি মতো যে গেমগুলো রয়েছে তাহলে এই ফোনটি তোমাকে খুবই ভালো পারফরমেন্স দিতে পারবে সাথে এই ফোনটা তাদের জন্য যারা কনটেন্ট ক্রিয়েটর মিডিয়াতে ভিডিও এডিটিং ছবি তোলা সোশ্যাল মিডিয়া ব্যবহার ক্ষেত্রে চান তাদের জন্য এইটা খুবই কার্যকরী একটা ফোন হবে এবং ব্যাটারির দিক থেকে ফোনটা খুবই ভালো এবং ফাস্ট চার্জিং এর কারণে দ্রুত করতে পারবেন সাথে আপনার কুলিং সিস্টেমটা ভাল রয়েছে এবং যারা কম টাকার মধ্যে ফ্লাক্সিড পারফরম্যান্স এবং প্রিমিয়ার লেভেল ব্যান্ডিং পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি আকর্ষণীয় হতে পারে