ভূমিকম্পের আগাম Mobile সতর্কবার্তা | Earthquake today in Bangladesh | Earthquake alert in Mobile

বর্তমান সময়ে আমরা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছি যেটা হচ্ছে ভূমিকম্প | আমাদের স্মার্টফোনে এতটাই স্মার্ট যে ভূমিকম্পর কিছু আগেই আপনাকে ভূমিকম্প সুপরকৃত আগাম সতর্ক বার্তা দিতে পারে যদি আপনি এই ফিচারটি আপনার ফোনে অন করে রাখেন | তাহলে হয়তোবা আপনার জীবনে বেঁচে যেতে পারে | আমি আপনাদের সাথে আলোচনা করব ভূমিকম্প কি কেন হয় হবার সময় আমাদের করণীয় কি এবং আমরা এই Earthquake alert Mobile কিভাবে পাবেন সেটিও আপনাদের হাতে কলমে শিখিয়ে দিব যা হয়তোবা আপনার জীবন বাঁচাতে পারে

ভূমিকম্প কী ?

ভূমিকম্প হলো মূলত পৃথিবীর পৃষ্ঠের আকস্মিক কম্পন। মাটির গভীর স্তরে শিলাগুলোর নড়াচড়া বা একটির ওপর আরেকটি উঠে যাওয়ার ফলে এই কম্পন অনুভূত হয়। যখন দেখবেন ঘরের খাট, ছবি কিংবা অন্য কোনো বস্তু নিজে থেকেই দুলতে শুরু করেছে, তখনই বুঝবেন ভূমিকম্প হচ্ছে |

বিশ্বজুড়ে প্রতি বছর গড়ে প্রায় ছয় হাজার ভূমিকম্প হয়, যার অধিকাংশ এতটাই মৃদু যে আমরা টের পাই না। সাধারণত তীব্রতার ভিত্তিতে ভূমিকম্পকে মৃদু, মাঝারি ও প্রচণ্ড—এই তিন ভাগে ভাগ করা হয়। অন্যদিকে, উৎপত্তিস্থলের গভীরতা অনুসারেও ভূমিকম্প তিন প্রকার হয়ে থাকে। যদি ভূমিকম্পের কেন্দ্র ভূ-পৃষ্ঠের ৭০ কি.মি.-এর মধ্যে থাকে, তবে তাকে ‘অগভীর’ বলা হয়। ৭০ থেকে ৩০০ কি.মি.-এর মধ্যে হলে তা ‘মধ্যবর্তী’ এবং ৩০০ কি.মি.-এর নিচে হলে তাকে ‘গভীর ভূমিকম্প’ হিসেবে চিহ্নিত করা হয়।

ভূমিকম্প কেন হয় ?

ভূমিকম্পের উৎপত্তির অন্যতম কারণ হলো ভূ-অভ্যন্তরে সৃষ্ট শূন্যস্থান। যখন পৃথিবীর অভ্যন্তরের গ্যাস ফাটল বা আগ্নেয়গিরির মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসে, তখন মাটির নিচে একটি ফাঁকা জায়গা তৈরি হয়। এই শূন্যস্থানের ওপর পৃথিবীর উপরিভাগ প্রবল চাপে দেবে গিয়ে ভারসাম্য বজায় রাখে। এই দেবে যাওয়ার ফলেই প্রবল কম্পন অনুভূত হয়, যা ভূমিকম্প নামে পরিচিত।

🌍সাধারণত নিম্নলিখিত তিনটি প্রধান কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়:

  • ১. ভূ-পৃষ্ঠের আকস্মিক পরিবর্তন: পৃথিবীর উপরিভাগে হঠাৎ কোনো বড় ধরনের পরিবর্তন বা চাপ সৃষ্টি হলে।

  • ২. আগ্নেয়গিরির কার্যকলাপ: সক্রিয় আগ্নেয়গিরিতে বিস্ফোরণ বা লাভা নির্গমনের সময় সৃষ্ট কম্পনের কারণে।

  • ৩. শিলাচ্যুতি বা প্লেটের নড়াচড়া: ভূ-অভ্যন্তরের শিলাস্তর বা টেকটনিক প্লেট যখন ফাটল বরাবর সরে যায় বা স্থান পরিবর্তন করে।

⚠️ ভূমিকম্প চলাকালীন করণীয়

ভূমিকম্পের সময় আপনার নেওয়া দ্রুত সিদ্ধান্ত জীবন বাঁচাতে পারে। তাই শান্ত থেকে নিচের বিষয়গুলো অনুসরণ করুন:

১. প্রাথমিক সুরক্ষা

  • খোলা জায়গায় যান: ভূমিকম্পের কম্পন অনুভব করলে দ্রুততম সময়ে ফাঁকা, উন্মুক্ত ও নিরাপদ স্থানে (যেমন খেলার মাঠ) চলে যান।
  • ডেস্ক/টেবিলের নিচে আশ্রয় নিন: যদি ঘর থেকে বের হওয়া সম্ভব না হয়, তবে মজবুত কোনো টেবিল, ডেস্ক বা শক্ত বীমের নিচে ‘ড্রপ, কভার ও হোল্ড’ পদ্ধতিতে নিজেকে রক্ষা করুন।
  • মাথা রক্ষা করুন: মাথাকে আঘাত থেকে বাঁচাতে বালিশ, মোটা বই, কাঠবোর্ড বা শক্ত কোনো বস্তু দিয়ে ঢেকে রাখুন।
  • শান্ত থাকুন: কোনোভাবেই হতবিহ্বল হবেন না। ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দিন।
  • গাড়িতে থাকলে: গাড়ি খোলা জায়গায় থামিয়ে ইঞ্জিন বন্ধ করে দিন এবং গাড়ির ভেতরেই বসে থাকুন।
  • ভিড় এড়িয়ে চলুন: বহুতল ভবনে একই স্থানে অনেকে মিলে ভিড় না করে ভাগ হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিন।

২. যা করবেন না

  • জানলা ও দেওয়াল এড়িয়ে চলুন: কাঁচ ভাঙা এবং দেয়াল ধসে পড়ার ঝুঁকি থাকে, তাই জানালা বা বাইরের দেওয়ালের পাশে অবস্থান নেওয়া থেকে বিরত থাকুন।
  • লিফট ব্যবহার নয়: দ্রুত নিচে নামার জন্য লিফট ব্যবহার করবেন না, কারণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সিঁড়ি ব্যবহার করুন।
  • ঝাঁপ দেবেন না: দ্রুত নামার জন্য উঁচু ভবন থেকে লাফিয়ে পড়ার চেষ্টা করবেন না।
  • গ্যাস/বিদ্যুৎ সংযোগ থেকে দূরে থাকুন: গ্যাস লাইন ও বৈদ্যুতিক সংযোগের আশপাশ এড়িয়ে চলুন।

মোবাইলে ভূমিকম্পের আগাম সতর্কতা বার্তা (Earthquake Alert) সাধারণত ভূমিকম্পের তীব্র কম্পন শুরু হওয়ার কয়েক সেকেন্ড আগে ব্যবহারকারীর ফোনে পৌঁছায়।তবে এই সতর্কতার সময়টা একরকম থাকে না; এটি পুরোপুরি ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে আপনি কত দূরে আছেন, তার ওপর নির্ভর করে। যদি আপনি উৎপত্তিস্থল থেকে অনেক দূরে থাকেন, তবে এই দুই তরঙ্গের আসার মধ্যে সময়ের পার্থক্য বেশি থাকে। সেক্ষেত্রে আপনি ১০ থেকে ৩০ সেকেন্ড বা ক্ষেত্রবিশেষে ৬০ সেকেন্ড পর্যন্ত আগাম সতর্কবার্তা পেতে পারেন। চলুন কিভাবে এলার্ট সেট করবেন আপনাদের দেখিয়ে দেই |

ভূমিকম্পের সতর্কবার্তা এই সেটিং কি প্রায় সকল মোবাইলে পেয়ে যাবেন তবে আপনার সেটিং খুঁজে পেতে একটু সমস্যা হতে পারে বিভিন্ন ফোনে বিভিন্ন জায়গায় থাকতে পারে তবে বিশেষ করে সকল ফোনেই একই জায়গাতে থাকে চলুন আমি প্রসেসটি আপনাকে দেখিয়ে দিচ্ছি |

প্রথমে আপনার মোবাইলের সেটিং এ যাবেন এবং সেখানে সার্চ এ লিখবেন Location Services লেখার পর নিজের মতো স্ক্রিনশটে দেখতে পাবেন এবং Location Services অপশনে ক্লিক করবেন |

Earthquake today in Bangladesh

Location Services ক্লিক করার পর আপনি হয়তো আবারও Location Services লেখায় দেখতে পারেন অথবা Earthquake alert অপশনটি দেখতে পাবে এবং ক্লিক করে সেখান থেকে অন করে দিবেন তাহলেই আপনি এলার্টটি সফলভাবে একটিভ করে ফেলেছে

Earthquake today in Bangladesh

আশা করি আপনি এই আর্টিকেল থেকে সতর্কবার্তা পেয়েছেন এবং কিভাবে আপনার ফোনে আগাম সতর্কবার্তা পাবেন সেটা সফলভাবে সেট করতে পেরেছে যদি পেরে থাকেন তাহলে আপনার কাছে অবশ্যই রিকোয়েস্ট ট্যাক্সে এই আর্টিকেলটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে এবং আপনার ফ্যামিলি বন্ধুগণ সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে কারণ এই সঠিক সিদ্ধান্ত নেয়ার উপরেই আপনার জীবন হয়তোবা বেঁচে যেতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন

Sharing Is Caring:

Leave a Comment