বাংলাদেশের অন্যতম মোবাইল ফাইন্যান্স অ্যাপ হচ্ছে নগদ এই নগদ নিয়ে লাস্ট কয়দিনে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হয়েছে আলোচনার প্রধান কারণ হচ্ছে নগদ এপ্লিকেশনে প্লে স্টোর প্লে প্রটেকশন থেকে হার্মফুল অ্যাপ হিসেবে ওয়ার্নিং |
বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে আপনারা পোস্ট দেখতে পাচ্ছেন ভিডিও দেখতে পাচ্ছেন সেখানে দেখতে পাচ্ছেন অনেকেই মন্তব্য করতেছে যে নগদ অ্যাপ্লিকেশনটি হ্যাক হয়ে গেছে | এই হ্যাক হওয়ার কারণে আপনার ফোন থেকে বিভিন্ন প্রকার ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে , এরকম বিভিন্ন নিউজ ঘুরেফিরে সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে প্লে প্রটেকশন থেকে আপনাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে যে এখানে এমন কিছু পারমিশন আপনার থেকে চাওয়া হচ্ছে যেটা আপনার জন্য ক্ষতিকর এই বিষয়টা আমরা পুরোপুরি খতিয়ে দেখব এবং আপনাদের সাথে শেয়ার করব আসল ঘটনা কি হয়েছে এবং নগদ ফাইন্যান্সিয়াল মোবাইল অ্যাপটি ব্যবহার করা আপনাদের জন্য সেভ হবে কিনা এবং আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কিনা তা নিয়েও আমরা আলোচনা করব
এই নগদ অ্যাপ্লিকেশনের সাথে কি হয়েছিল তা নিয়ে বিস্তারিত আমরা এই পোস্টে আপনাদের সাথে সঠিক তথ্য শেয়ার করব কেন play store প্লে প্রটেকশন থেকে ওয়ার্নিং এসেছিল |
চলুন জানা যাক নগদের সাথে আসলে কি হয়েছিল ?
আপনারা যদি নগদের অফিসিয়াল ফেসবুক একাউন্টে চেক করেন তাহলে দেখতে পাবেন সেখানে ১৩ই নভেম্বর একটি বিশেষ বিজ্ঞপ্তি জানানো হয় বিজ্ঞপ্তিতে লেখা ছিল ১৪ই নভেম্বর ২০২৫ রাত 12:10 থেকে সকাল ৮:১৫ পর্যন্ত সেবার মান উন্নয়নের জন্য সিস্টেম আপডেটের কাজ চলবে ফলে আমাদের সার্ভিস প্রদানে সাময়িক অসুবিধা হবে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত নগদের সাথে থাকুন |

এই আপডেট এর পরে থেকেই কিন্তু আমাদের গুগল প্লে প্রটেক্ট থেকে ওয়ার্নিং আসা শুরু করে আনইন্সটল হার্মফুল অ্যাপ নগদ | তার কিছুক্ষণ পরে থেকেই প্রায় আমাদের অনেকের ফোনে গুগল প্লে প্রটেকশন থেকে হার্মফুল অ্যাপ্লিকেশনের এই ওয়ার্নিং টি চলে আসা শুরু হয়ে যায় |

আপনারা যদি লক্ষ্য করেন সেই নোটিফিকেশনে সেখানে কিছু গুরুত্বপূর্ণ পারমিশন আপনার কাছ থেকে চাওয়া হচ্ছে এর কারণেই প্লে প্রটেকশন থেকে এই অ্যাপটি কে হার্মফুল অ্যাপ হিসেবে বিবেচনা করে সকল user কাছে নোটিফিকেশন পাঠাতে থাকে | সে মেসেজে দেখবেন এমন অনেক কিছু অ্যাপ পার্মিশন এর কথা বলা হয়েছিল এর মধ্যে থেকে সবচাইতে যেটি গুরুত্বপূর্ণ এবং বিরক্তকর বিষয় সেটা হলো অডিও রেকর্ডিং | আমি মনে করি একটি মোবাইল ফাইন্যান্সিং অ্যাপ এর জন্য কল রেকর্ডিং এর ইউজারের কাছ থেকে পারমিশন দেওয়া এটা কোন মানেই হয় না এবং এটার কোন প্রয়োজনে নেই|

আপনি যদি অন্যান্য এপ্লিকেশন চেক করেন যেরকম ফেসবুক ইনস্টাগ্রাম এবং আরো মোবাইল ফাইন্যান্সিং অ্যাপ বিকাশ নগদ রকেট এগুলোর পারমিশন চেক করলে আপনারা সেখানে দেখতে পাবেন সেখানে এসএমএস এর পারমিশন যদি কোন আপনি calling অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তাহলে আপনার মাইক্রোফোনের পারমিশন এবং ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে ভিডিও আপলোড করার প্রয়োজন হয় |সেখানে আপনার গ্যালারি পারমিশনটা চাওয়া হয়| বর্তমান যুগে এই পারমিশন গুলো চাওয়া একেবারেই নরমাল বিষয় |
নগদের এই সাউন্ড রেকর্ডিং এর বিষয়টা বড় বড় বিশেষজ্ঞরা এটাকে আন-ইতিক্যাল হিসেবে বিবেচনা করছে |
নরমালি যে বিষয়টা হয় আপনার ক্যামেরা অথবা আপনার গ্যালারির এগুলো পারমিশন যখন নিয়ে থাকে একটা অ্যাপ্লিকেশন হয়তো সে ক্ষেত্রে নগদ আপনার যখন একাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন হতে পারে তখন লাইভ ফেস ভেরিফিকেশন প্রয়োজন হতে পারে এই জন্য এটা নিয়ে রাখতে পারে যখন শুধুমাত্র অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবে | নগদ অ্যাপ্লিকেশনে আপনি যখন একাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু এখানে কোন প্রকার মাইক্রোফোনের কোন অপশনের প্রয়োজন হয় না | কিন্তু এখানে কল রেকর্ডিং এর বিষয়টা সম্পূর্ণ ভিন্ন যেটা আপনার হতে পারে আপনি live কথা বলতেছেন সেটা আপনার অলটাইম তারা আপনাকে মনিটর করতে পারে অ্যান ইথিক্যাল বিবেচনা করেছে সবাই |
🔍 প্লে প্রটেকশনের ওয়ার্নিং আসার কারণ কী ছিল?
বিভিন্ন অ্যাপ্লিকেশনে বিভিন্ন ধরনের পারমিশন নিয়ে থাকে ধরুন আপনার যে অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছেন সেখানে কলিং ফিচার রয়েছে সেক্ষেত্রে এইখানে আপনার মাইক্রোফোনের অ্যাক্সিস প্রয়োজন হবে এবং আপনার যে অ্যাপ্লিকেশন আপনি ভিডিও ছবি পোস্ট করতেছেন সেখানে আপনার গ্যালারির অ্যাক্সেস প্রয়োজন হবে এবং আপনার অ্যাপ্লিকেশন ব্যবহার করতেছেন সেখানে কোন প্রকার লোকেশন সার্ভিস আপনাকে প্রোভাইড করে সেক্ষেত্রে আপনার থেকে লোকেশন এর আপনার এইখান থেকে পারমিশন নেওয়া হয়ে থাকে এইগুলো নরমাল একটা বিষয় এবং এগুলো কিন্তু নির্দিষ্ট ব্যভার রয়েছে দেখে আপনার থেকে কিন্তু পারমিশন নেওয়া হয়ে থাকে এক্ষেত্রে নগদের যে বিষয় হচ্ছে | এখানে নগদ এমন কোন সার্ভিস প্রোভাইড করতেছে না যেটাতে কল রেকর্ডিং এর ফিচারটা ব্যাবহার করে আপনাকে কোন সার্ভিস প্রোভাইড করবে |
এখানে এমন হইতে পারে যেহেতু নগদ টিম আগেই আমাদের জানিয়ে দিয়েছে তাদের টেকনিক্যাল কিছু আপডেট চলবে এখানে হয়তো তারা অ্যাপ্লিকেশন তৈরি করার সময় কল রেকর্ডিং ফিচারটা ট্রাই করেছিল | এমন হতে পারে ভুলে সেই অবস্থাতেই তারা সেই অবস্থায় অ্যাপ্লিকেশন টা প্লে স্টোরে সাবমিট করে দেয় এখন প্লে স্টোরে সেখান থেকে যে কোন অ্যাপ্লিকেশন তাদের প্লে স্টোরে পাবলিশ করার জন্য চেক করে এবং এই চেকের মাধ্যমে তারা সেখানে দেখতে পায় যে একটা মোবাইল ফাইন্যান্স অ্যাপ কলিং ফিচারটা রেকর্ডিং ফিচারটা এখানে চাচ্ছে সে ক্ষেত্রে তারা ধরে নাই এইখানে তার কোন প্রয়োজন নেই এজন্য প্লে স্টোর থেকে এই ওয়ার্নিং সকলকেই প্রোভাইড করা হয়েছে
নগদ ব্যবহার করা কি এখন নিরাপদ ?
এখানে নগদের যে অডিও রেকর্ডিং ফিচারটা তারা হয়তো ভুলে চেয়েছিল এর কারণে গুগল প্লে প্রটেকশন এর চেকের মাধ্যমে তাদের এই ওয়ার্নিংটা চলে এসেছিল কিন্তু নগদ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে যে আপডেট টা দিয়েছে |
নগদ অ্যাপ সব সময় নিরাপদ সম্মানিত গ্রাহক সম্প্রতি নগদ অ্যাপ নিয়ে গুগল প্লে প্রটেকশনে একটি ওয়ার্নিং মেসেজ কোন কোন গ্রাহক পেয়ে থাকতে পারেন এ সম্পর্কিত বিষয়টি নজরে আসার সাথে সাথে আমাদের টেকনিক্যাল টিম গুগল এর সাথে যোগাযোগ করে সেটি সমাধান করেছে অ্যাপের সিকিউরিটি সবসময় মজবুত আছে সেই সাথে গ্রাহকের ডেটা নিরাপত্তা নিশ্চিত করতে নগদ আপসহীন এ নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না গুগল প্লে স্টোর থেকে আপনার নগদ অ্যাপ আপডেট বা পুনরায় ইন্সটল করে নিন নগদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ|

নগদ যেহেতু অফিসিয়াল ভাবে সকল আপডেট দিয়ে দিয়েছে সেখান থেকে আমরা নিশ্চিতভাবে নগদ অ্যাপটি এখন ব্যবহার করতে পারি এখন আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে নগদ অ্যাপটা আপডেট অথবা ডাউনলোড করে নিশ্চিন্তে আপনি আপনার অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন